ভার‌তের সাথে ফ্লাইট চালু শুক্রবার

১৭ আগস্ট ২০২১  (নিউজ ডেস্ক): সী‌মিত প‌রিস‌রে আগামী ২০ আগস্ট থে‌কে ভার‌তের স‌াথে ফ্লাইট চালু হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মো‌মেন। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে দু‌ই দে‌শের ম‌ধ্যে এ ফ্লাইট চালু হ‌বে।

মঙ্গলবার বিকা‌লে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। এদিন অতিথি ভবন পদ্মায় ভারতের পক্ষ থেকে ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডক্টর মোমেন বলেন, ভারতে চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে রোগীদের যেতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চু‌ক্তির মাধ্যমে ফ্লাইট চালু হ‌চ্ছে।

ডক্টর মোমেন বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করার পর তারা ফ্লাইট চালু করছে।

এসময় বাংলাদেশকে ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ছাড়াও প্রায় ২০ টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *