২০ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে করোনা বিস্তার রোধে দুই মাসের চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে আংশিক কারফিউ।
শুক্রবার নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরিকন এই ঘোষণা দেন।
তিনি বলেন, নগরীর ৫০ লাখ লোককে ঘরে থাকতে বলার সময় এসেছে। দুর্ভাগ্যবশত সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বর পর্যন্ত লক ডাউন বহাল থাকবে।
গ্ল্যাডিস বেরিকন বলেন, মহামারির সময় নগরীতে বেশীরভাগ সময় খুব কমই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। কিন্তু বর্তমানে এখানে দৈনিক ৬শ’ লোক আক্রান্ত হচ্ছে। সেপ্টেম্বরেও লোকদের ঘরে থাকতে হবে এবং রাতে কারফিউ থাকবে দিনে এক ঘন্টার জন্য বাইরে যেতে পারবে।
লকডাউন/এসকেএম















Leave a Reply