এ পর্যন্ত মারা গেছেন ২৫,৮৪৬ জন

২৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১৭ জন। গতকাল মারা গিয়েছিলেন ১০২ জন। দেশে এ পর্যন্ত ২৫ হাজার ৮৪৬ জন মারা গেছেন

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫৭৮ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন। শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ।

দেশে এ পর্যন্ত ৮৮ লাখ ১৬ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ।

আরও পড়ুন: মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *