পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

৩০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ফের পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। একই সাথে সব ধরনের মাছ ও কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হচ্ছে। বুধবার থেকে ভ্রমণের জন্য প্রবেশ করা যাবে সুন্দরবনে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে।

তিনি জানান, মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ‘সুন্দরবন ভ্রমণ’ নীতিমালা অনুসরণ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেয়া হচ্ছে। তবে প্রতিটা লঞ্চে ৭৫ জনের বেশি যাত্রী নেয়া যাবে না। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। উপযুক্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। উল্লেখিত নীতিমালা অমান্য করে কোনও ট্যুর অপারেটর অধিক পর্যটক বহন বা পরিবেশ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।

অপরদিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘদিন ব্যবসা বন্ধ। সংগঠনের নেতারা বন বিভাগের সব নীতিমালা মেনে নিয়েই ব্যবসা পরিচালনা করবেন বলে জানান।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলে ২০১৯ সালের ২৬ মার্চ থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। দেড় বছরের অধিক সময় পর আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে সুন্দরবন।

সুন্দরবন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *