নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমেছে

৪ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬১ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ৪৯৩ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে হয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৫০ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৩ জন।

দেশে এ পর্যন্ত ৯০ লাখ ৩৮ হাজার ৮৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ২৬ জন।

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *