৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পদ্মা ব্যাংকে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ হতে যাচ্ছে। এ পরিমাণ হতে পারে ৭০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ডেলমর্গান অ্যান্ড কোম্পানি বাংলাদেশের তফশিলীভুক্ত পদ্মা ব্যাংককে এই বিদেশী বিনিয়োগ পাইয়ে দেয়ার চেষ্টা করছে।
২ সেপ্টেম্বর এই বিনিয়োগে মধ্যস্থতার জন্য পদ্মা ব্যাংক ও বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
পদ্মা ব্যাংকের চেয়্যারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও ডেলমর্গানের চেয়ারম্যান রব ডেলগাডোর উপস্থিতিতে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এহসান খসরু ও ডেলমর্গানের প্রেসিডেন্ট ও সিইও নিল মরগানবেসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।

পদ্মা ব্যাংক
এমওইউ স্বাক্ষরের পর পদ্মা ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু জানান, ‘আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে এ বিনিয়োগ আসবে। মোট বিনিয়োগের মধ্যে ২ হাজার ৪০০ কোটি টাকা আসবে ইক্যুইটি বিনিয়োগ হিসেবে। বাকি ৩ হাজার ৫০০ কোটি টাকা আসবে ঋণ হিসেবে।
পদ্মা ব্যাংকের চেয়্যারম্যান এমওইউ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, পদ্মা ব্যাংক মার্জার অ্যান্ড অ্যাকুইজেশন লেনদেনের আওতায় আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টি করলো।
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর গতিশীলতা বাড়াতে ইতোমধ্যেই বিশ্বব্যাপী এ ধরনের চুক্তি বিপুল সংখ্যায় স্বাক্ষরিত হয়েছে বলে উল্লেখ করেন কোম্পানিটির চেয়্যারম্যান রব ডেলগাডো। বলেন, ‘আমরা পদ্মা ব্যাংকের সাথে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এ ব্যাংক বিদেশি বিনিয়োগের যে সুযোগ সৃষ্টি করেছে, আমরা সেটি এগিয়ে নিতে পারব বলে আশা করছি।’
আরও পড়ুন: বাংলাদেশে ফিনল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
পদ্মা ব্যাংকের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কে জানানো হয়। এতে বলা হয়, ডেলমর্গান অ্যান্ড কোম্পানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ইনভেস্টমেন্ট ব্যাংক এবং আর্থিক খাতের পরামর্শদাতা কোম্পানি। এ ব্যাকের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায়। তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন কোম্পানিটি ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে।
পদ্মা ব্যাংক/আরএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:













Leave a Reply