মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে

০৬ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন।

রোববার লিবিয়ার বিচার মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মন্ত্রণালয়ের ওই সূত্র এএফপিকে জানায়, কয়েক বছর আগে লিবিয়ার আদালতের দেয়া এক রায়ের পরিপ্রেক্ষিতে সাদি গাদ্দাফিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। তবে মুক্তির পর তিনি কোথায় অবস্থান করছেন, তা জানানো হয়নি। এদিকে মুক্তির পর সাদি দেশত্যাগ করে তুরস্কে গেছেন বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।

উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ায় গণ-আন্দোলন চলাকালে তৎকালীন একদল বিদ্রোহী গাদ্দাফিকে আটকের পর হত্যা করে। সে সময় তার ছেলে সাদি নাইজারে পালিয়ে যান। পরে লিবিয়া সরকারের আহ্বানে তাকে দেশটির কাছে ফিরিয়ে দেয় নাইজার। তার পর থেকে তিনি কারাবন্দী ছিলেন।

সাদি গাদ্দাফি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *