চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর সবুজবাগ এলাকায় চোর সন্দেহে পিটুনির পর এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাসাবো খেলার মাঠসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

পিটুনিতে মারা যাওয়া ব্যক্তির নাম হৃদয় (২৭)।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, হৃদয়কে চোর সন্দেহে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দিবাগত রাত তিনটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এসআই আনোয়ার বলেন, এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হৃদয়ের লাশের ময়নাতদন্ত হবে বলে জানায় পুলিশ।

এসআই আনোয়ার বলেন, ওই যুবক মধ্যরাতে মারধরের কারণে মারা গেছেন, নাকি অন্য কোনও কারণ আছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

গণপিটুনি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *