আইপিএলে খেলতে দেশ ছাড়লেন সাকিব

১৩ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার মধ্যরাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা হন সাকিব।

বিমানে সাকিবের সঙ্গী হওয়ার কথা ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। কিন্তু ভিসা জটিলতার কারণে মুস্তাফিজ যেতে পারেননি।

ভিসা জটিলতা কাটলে আজ আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন জাতীয় দলের এ সেরা পেসার।

বিশ্বকাপের আগে সাকিব ও মুস্তাফিজুরের আর দেশে ফেরা হবে না। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ হবে। ১৫ অক্টোবর ফাইনাল। ফাইনালের দুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে আর মুস্তাফিজের ঠিকানা রাজস্থান রয়্যালস।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ। যাকে আইপিএলের দ্বিতীয় পর্ব বলা হচ্ছে।

সাকিব আল হাসান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *