১৫ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

মঙ্গলবার এ বোমা হামলার ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এখনও তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে একে আত্মঘাতী বোমা বিস্ফোরণ বলে মনে হচ্ছে।
তিনি বলেন, হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য ও তিন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
মোগাদিসুর আরেক পুলিশ কর্মকর্তা দাদির হাসান জানান, হামলায় ১১ জন মারা গেছেন। আত্মঘাতী হামলাকারী মোগাদিসুর একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে ব্যস্ত চায়ের দোকানকে লক্ষ্য করেছিল।
আল-কায়েদার সাথে সম্পৃক্ত আল-শাবাব সশস্ত্র গোষ্ঠী এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। সশস্ত্র গোষ্ঠীটি সোমালিয়ার ফেডারেল সরকারকে উৎখাতের জন্য লড়াই করে আসছে।
সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেইন রোবল এ ধরনের ‘নির্বিচার’ হামলার নিন্দা জানিয়েছেন।
বোমা হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply