৫৯টি আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি

১৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশের ৫৯টি অনিবন্ধিত ও অবৈধ ইন্টারনেট প্রটোকল বা আইপিটিভি বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, আইপিটিভি সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করতে এই বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিভিশনে প্রচারিত কনটেইন্ট ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপিটিভি। বিটিআরসি কেবল লাইসেন্সধারী আইএসপি (ইন্টারনেট সেবাদাতা) প্রতিষ্ঠানকে আইপিভিত্তিক ডেটা সার্ভিসের (যেমন স্ট্রিমিং সেবা, আইপিটিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে।

বিটিআরসির আইপিটিভি সেবার অনুমোদন পেয়েই আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুধু তাদের গ্রাহকদেরই প্রদর্শন করতে পারবেন। তবে প্রতিটি চ্যানেল কনটেইন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নিতে হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা

বিটিআরসি বলেছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ফেসবুক/ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে, যার কোনও বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া সম্প্রচার অনৈতিক ও টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়।

বিটিআরসি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *