সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারবেন না যে কারণে

নিউজ ডেস্ক: সাংবাদিকসহ বেসরকারি ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এ জন্য সবধরনের অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড (প্রবেশ পাস) বাতিল করা হয়েছে।

২৭ ডিসেম্বর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি খোদা বখস চৌধুরী।

সচিবালয়ে রহস্যজনক আগুনের ঘটনার একদিন পর এমন সিদ্ধান্ত নেয়া হলো। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। সরকারের পক্ষ-বিপক্ষের নেটিজেনরাও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন শুক্রবার মধ্যরাত থেকে। সংবাদ বিজ্ঞপ্তির কপি (ছবি) ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

যা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে

সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে সচবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যু করা স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যু করা অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশিধকার পরবর্তী নির্দেশ না দেয়া পর‌্যন্ত বাতিল থাকবে।

তবে বাতিলকৃত বিভিন্নক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো।

অ্যাক্রেডিটেশন কার্ড/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *