টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত

২১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুর টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হালিমুজ্জামান জানান, ওই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় আসার সময় টঙ্গী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়। সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান সেই স্টেশন মাস্টার।

রেল দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *