২২ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): সড়ক দুর্ঘটনায় ভারতের মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে ও তার প্রেমিক শুভম দাদগের নিহত হয়েছেন।
সোমবার দেশটির গোয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে।
জানা যায়, আগামী মাসে শুভম দাদগেরের সাথে বাগদান হওয়ার কথা ছিল ঈশ্বরী দেশপাণ্ডের। এমতাবস্থায় গত বুধবার দুইজন ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়। সেখান থেকে ফেরার পথে ভয়াবহ এ দুর্ঘটনায় শিকার হয়ে তারা প্রাণ হারান।
সোমবার ভোরে আরপোড়া ও হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় তাদের গাড়ি। এর পর ওই গাড়িটি বগা ক্রিকের মোহনায় গিয়ে পড়ে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply