২৫ সেপ্টেম্বর ২০২১ (আর্ন্তাতিক ডেস্ক): সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এক চেকপয়েন্টে একটি গাড়ি বোমা হামলায় আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন।
শনিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংন্থা এএফপি এ কথা জানায়।
জেলা পুলিশ প্রধান মুকাবিয়ে আহমেদ মুডে বলেন, আমরা নিশ্চিত করেছি যে গাড়ি বোমা বিস্ফোরণে আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।
দেশটিতে বেশ কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠী আল-সাবাহ এ ধরনের হামলা চালিয়ে আসছে।
তবে, এখন পর্যন্ত কোনও সংগঠন বা গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।
বোমা হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply