২৫ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): এক মাস বয়সী ছোট পুত্র সন্তান ইশানকে রেখে অভিনয়ে ফিরছেন কলিকাতার অভিনেত্রী নুসরাত জাহান। ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবিতে দেখা যাবে তাকে। সাথে জুটি বেঁধেছেন টালিউডের জনপ্রিয় তারকা সোহম চক্রবর্তী।
জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে ছবিতে এখনও নুসরাতের অংশের কাজ শুরু হয়নি।
তবে ১ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন নুসরাত। প্রথমদিন রাজারহাট অঞ্চলে ছবি কাজ শুরু করবেন এ টালি অভিনেত্রী। সেই শুটিং পর্ব চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তারপর পূজার বিরতি।
বেশ কয়েক মাস ধরে ছবি থেকে দূরে রয়েছেন নুসরাত জাহান। সবশেষ ‘ডিকশনারি’ তার মুক্তিপ্রাপ্ত ছবি। চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পায় এই ছবি।
তবে কাজে না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন তিনি। নিখিল জৈনের সাথে বিতর্কিত বিয়ে, যশ দাশগুপ্তর সাথে প্রেম, অন্তঃসত্ত্বা হওয়া, মা হওয়ার খবর- এ সব নিয়েই চর্চায় থেকেছেন তিনি।
নুসরাত জাহান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply