২৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ। আবারও বোধ হয় জ্বালাও পোড়াও এর ষড়যন্ত্র হচ্ছে। বোধ হয় আবারও সেই ধরণের কোনও দুরবিসন্ধি আছে। তাহলে মনে রাখবেন সহিংসতা করে দেশে যদি কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, শেখ হাসিনার উন্নয়ন ব্যাহত করতে চান তাহলে জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।
প্রধানমন্ত্রীর এই সফরে কোনও অর্জন নেই’ বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব, কোনও খবর রাখেন না। নিউ ইয়র্ক টাইমস আপনি পড়েননি। জাতি সংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যসহ প্রধানমন্ত্রীর প্রত্যেকটি বক্তব্য প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের কাছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন বৈষম্য দুর করতে বলেছেন। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বলেছেন। ফখরুল সাহেব এটা কি আপনি শোনেনি। নিউ ইয়র্ক টাইমস কি দেখেছেন। বলা হয়েছে দারিদ্র্য দুর করার কথা বললে বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকান।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নামি দামি দেশগুলো আমাদের জন্য কিছু করেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা সাহসের সাথে তার বক্তব্যে বলেছেন। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকায় বাংলাদেশ আরও এক ধাপ উচুতে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উচুতে উঠেছেন। আর আপনারা, বিএনপি আরও এক ধাপ নীচে নেমে গেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গান। ধ্বংস স্তুপের উপর দাঁড়িয়ে সৃষ্ঠি পতাকা উড়ান। তিনি দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply