২৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় রাজিব নামে এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী রাজিব উপজেলার মাওনা ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ও হাসিখালি গ্রামের বড়বাইদ এলাকার আজহারুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে নিজ মোটরসাইকেলযোগে মাওনা বাজারের দিকে যাচ্ছিলেন রাজিব। বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply