সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

২৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মাধবপুরের আন্দিউড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী একটি সিএনজি উল্টে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানও হয়েছে।

সোমবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে ৩ বছর বয়সী মোশারফ মিয়া, ৭ বছর বয়সী মেয়ে শাহিনুর আক্তার রুপা ও বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে ৩৫ বছর বয়সী মধু দাস।

আহতরা হলেন, রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া স্ত্রী বিলকিছ বেগম ও কুদ্দুছের ভাই জব্বার মিয়া, রহমত আলীর ছেলে আব্দুল্লাহ, বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজিচালক কবির মিয়া ও মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুদ্দুছ মিয়ার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী দুই সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে সিএনজিযোগে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাস উল্লিখিত স্থানে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ ও মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক বাসের চালক হাফিজ উদ্দিন ও সহকারী লিটন মিয়াকে মাধবপুর থানা পুলিশ আটক করেছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *