২৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কক্সবাজার): সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুউল্লাহ। তবে কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকে তার অফিসে তাকে গুলি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সন্ত্রাসী হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply