প্রাণ গেল দুই যুবকের

১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন ও রনি নামে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিহাতী উপজেলা হাতিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ২৫ বছর বয়সী শাহিন ও চিনামুড়া গ্রামের ৩০ বছর বয়সী রনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহিন ও রনি হাতিয়া থেকে এলেঙ্গা আসছিলেন। এ সময় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালহাতীর আনালিয়াবাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূবপাড় থানার ওসি সফিকুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *