৫ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে সামাজিক যোগাযোগামাধ্যমগুলোর সার্ভার ডাউনের কথা জানানো হয়। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম।
এ বিষয়ে জাকারবার্গ তার ফেসবুক হ্যান্ডেলে লেখেন- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এখন সচল হয়েছে। অনাকাঙি্ক্ষতিত এ ঘটনার জন্য আমি দুঃখিত।
তিনি আরও লেখেন, আমি এটাও জানি, মানুষের সাথে যোগাযোগ রক্ষায় আপনারা ফেসবুকের সাথে কতটা সম্পৃক্ত।
ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানিয়েছে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছে।
টুইটবার্তায় ফেসবুক জানিয়েছে, বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ও ব্যবসায়িক কমিউনিটি যারা আমাদের ওপর নির্ভরশীল, তাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
আমরা অ্যাপ ও সেবা চালু রাখার জন্য কঠোর পরিশ্রম করছি এবং সাবাই অনলাইনে পুনারায় ফিরে এসেছে জানতে পেরে খুশি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এর আগে ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার টুইট করে ফেসবুক বন্ধ থাকায় অসুবিধা পড়া লোকজনের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর এত দীর্ঘ সময় ধরে সার্ভার ডাউন হওয়ার ঘটনা বিরল। সবশেষ ২০১৯ সালে ফেসবুক ও অন্য অ্যাপে ১৪ ঘণ্টার মতো এ ধরনের সমস্যা হয়েছিল।
ফেসবুক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply