বাংলাদেশি ৩ তরুণ উদ্ভাবকের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

নিউজ ডেস্ক: বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-জেড’ এর ৩ তরুণ উদ্ভাবক আইটি ও রোবটিক্স প্রতিযোগিতায় মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বর্ণপদক জয় করেছে।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-জেড’ এ স্বর্ণপদক জয় করে।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের (IYSA) যৌথ আয়োজনে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইটি ও রোবটিক্স প্রতিযোগিতা গতকাল বুধবার শেষ হয়। এই প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০০ উদ্ভাবক দল অংশগ্রহণ করেন।

বিজয়ী সদস্যরা হলেন- ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ।

তারা জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিব্রেটর-জেড শুধু এবারই নয়, এর আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবোটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড জিতেছিল।

মালয়েশিয়া/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *