গায়ক নোবেলকে তালাক দিলেন স্ত্রী

৬ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেছিলেন মেহরুবা সালসাবিল। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু বিভিন্ন কারণে তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেনি। নানা কারণে বনিবনা না হওয়ায় এবার নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান সালসাবিল।

বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।

সালসাবিল বলেন, নোবেলেন সাথে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।

ডিভোর্স লেটারের কারণ সম্পর্কে সালসাবিল বলেন, নোবেল মানসিক অসুস্থ। সে মাদক এবং নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে। এসব করণে ওর সাথে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি।

নোবোল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *