পটুয়াখালীর নিউমার্কেটে আগুন

৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালী শহরে নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ দোকান পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে নিউমার্কেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এবিএম মোন্তাজ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার ভোররাতে নিউমার্কেট এলাকায় আগুনের সূত্রপাত হয়।

এতে মুদি মনোহারি, হার্ডওয়্যার, ক্রোকারিজ, স্টেশনারিসহ বিভিন্ন পণ্যের দোকান চালের আড়ৎ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসহ ৮০ দোকান পুড়ে ছাই হয়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *