চট্টগ্রামে বস্তিতে আগুন

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ১টা ২০ মিনিটে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় বেলা ২ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বস্তিতে আগুন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ