১৭ অক্টোবর ২০২১ (স্পার্টস ডেস্ক): স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনির (পিএনজি) মধ্যকার ম্যাচ দিয়ে এবারের টি-২০ বিশ্বকাপের পর্দা উঠছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বিশাল জয় তুলে নিয়েছে ওমান। বিশ্বপাকে এবারই প্রথম খেলতে আসা পিএনজিকে উড়িয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ওমান।
রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১২৯ রা কর পিএনজি।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ওমানের দুই ওপেনার আকিব ইলিয়াস ও জতিন্দর সিং ১৩ দশমিক ৪ ওভারে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দলের জয়ে ৪২ বলে সাত চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন জতিন্দর সিং। ৪৩ বল খেলে ৫টি চার ও এক ছক্কায় ৫০ রান করেন আরেক ওপেনার আকিব ইলিয়াস।
এদিন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই শূন্যরানে দুই ওপেনারের উইকেট হারায় বিপাকে পড়ে যায় পিএনজি। তবে তৃতীয় উইকেটে ৮১ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
২ উইকেটে ৮১ রান করা দলটি এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। শেষদিকে মাত্র ৪৮ রানের ব্যবধানে পিএনজি হারায় ৭ উইকেট।
পিএনজির হয়ে ৪৩ বলে চারটি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক আসাদ ভালা। ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৭ রান করে ফেরেন আমিনি।
আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে না পারায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে ইনিংস গুটায় পিএনজি।
ওমানের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জিসান মাকসুদ। বিলাল খান ও খালিমুল্লাহ দুটি করে উইকেট ভাগাভাগি করেন।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply