টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

১৭ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ দল।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৬৩ রাত তাড়া করে ৩৪ রানে হেরে যায় টাইগাররা।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ৮টিতে জয় পেয়েছে।

বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড: কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস্টোফার গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ ও ব্র্যাড হুইল।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *