২১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): মুন্সিগঞ্জে জেলেদের সাথে গজারিয়া নৌ পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটার মেঘনা নদীর পাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) আবদুস সালাম, দুই সহকারী উপরিদর্শক (এএসআই) ফয়সাল কবির ও মোহাম্মদ শাহআলম, পুলিশ কনস্টেবল কবির হোসেন, জেলে হারেস আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কবির হোসেন ও হারেস আলী ব্যাপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানও হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদীর চরঝাপটা এলাকায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পুলিশের সাথে জেলেদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অনেকেই আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল মোল্লা বলেন, ইলিশ রক্ষা অভিযানের নিয়মিত টহল হিসেবে মেঘনা নদীতে ভোররাত চারটা থেকে অভিযান শুরু করা হয়। সকাল সাড়ে আটটায় চরঝাপটা এলাকায় গিয়ে নদী থেকে জাল তোলা হচ্ছিল। একপর্যায়ে ওই গ্রামের দুই থেকে আড়াই শতাধিক নারী-পুরুষ দা, বঁটি, লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার জন্য পুলিশ তখন ৪০টি গুলি ছোড়ে।
রুবেল মোল্লা বলেন, আমরা জীবন বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ি। সেখানেও আমাদের ওপর হামলা চালান তারা। এতে আমাদের ৪ জন আহত হন। তাদের লোকজনও আহত হতে পারেন।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবুবক্কর সিদ্দিক বলেন, বিষয়টি নৌ পুলিশের। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
অভিযান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply