নদী থেকে যুবকের পা বাঁধা লাশ উদ্ধার

২১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে দুই পা দড়ি দিয়ে বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর রেলওয়ে সেতুর কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর। ওই ব্যক্তির পরনে কালো গেঞ্জি আছে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

ভৈরব নৌ থানার উপপরিদর্শক রাসেল জানান, উদ্ধার যুবকের দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তার মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ দুপুরে প্রত্যক্ষদর্শীরা নৌ থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে দুই পা বেঁধে নদীতে ফেলে দেন। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে কে বা কারা তাকে হত্যা করল এবং তার পরিচয় কি তা তদন্ত করে উদঘাটন করবে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে বলেও তিনি জানান।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *