২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের ভোটগ্রহন চলছে।
শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।
ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ওমর ফারুক এবং ডিইউজে’র সাবেক সভাপতি আবু জাফর সূর্য।
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ দীপ আজাদ ও লায়েকুজ্জামান। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিআরইউ-র সাবেক সহ-সভাপতি নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
এছাড়া সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, দফতর সম্পাদক ও সদস্য পদে ১০টি অঙ্গ ইউনিয়নে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯৮০ জন। নির্বাচন অনুষ্ঠানে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।
বিএফইউজে/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply