২৫ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভেঙ্গে শাস্তি পেয়েছেন বাংলাদেশর ওপেনার লিটন দাস ও শ্রীলংকার পেসার লাহিরু কুমারা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, লিটনকে ম্যাচ ফির ১৫ শতাংশ আর কুমারাকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের ইনিংসে ৫ দশমিক ৫তম ওভারে আউট হয়ে ফেরার সময় হঠাৎ লাহিরুর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে যান লিটন। উত্তপ্ত বাক্য বিনিময় চলছে দুইজনের মধ্যে।
তখন ওপেনার মোহাম্মদ নাঈম এসে দুজনকে থামাতে চান। সেই ঝামেলা থামাতে আম্পায়াররাও হস্তক্ষেপ করেন। কিন্তু প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল ঝামেলাটি। ধাক্কাধাক্কিও করতে দেখা যায় দুই ক্রিকেটারকে। পরে শ্রীলংকার বাকি প্লেয়াররা এসে বিষয়টি মিটিয়ে দেন।
আইসিসি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply