২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ‘কুঞ্জলতা’ ফেরিটি পরীক্ষামূলকভাবে শিমুলিয়াঘাট থেকে যানবাহন বোঝাই করে বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাবাজারঘাটে এসে পৌঁছায়।
এর আগে পদ্মানদীতে তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তায় গত ১১ আক্টোবর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বাংলাবাজার ফেরিঘাটের বিআইডব্লিউটিএ ম্যানেজার সালাউদ্দিন জানান, পদ্মার স্রোত কিছুটা কমলে সকাল সাড়ে ১০টায় শিমুলিয়াঘাট থেকে ফেরি ‘কুঞ্জলতা’ বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। যানবাহন বোঝাই ফেরিটি বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাবাজারঘাটে এসে পৌঁছায়। এসময় ফেরিটিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির পরিদর্শক দলও উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা পেলে পরে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে।
বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) আশিকুর রহমান জানান, ফেরি চলাচলের ক্ষেত্রে বাংলাবাজার থেকে যাওয়ার সময় মূলত সমস্যা দেখা দেয়। তাই আমরা এখন শিমুলিয়া প্রান্তে গিয়ে পরিদর্শক টিমের সদস্যেদের নিয়ে সভা করব।
এখন থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
ফেরি চলাচল/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply