বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একযোগে কাজ করবে

২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একযোগে কাজ করবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন এবং অস্ট্রেলিয়ার এক প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এ কথা বলেন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বলেন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ক্লিন এনার্জি, জলবায়ু অভিযোজন ও প্রশমনমূলক কর্মকা- প্রভৃতি ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ সিভিএফ এবং ভি ২০ এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ উন্নত এনডিসি প্রণয়ন করেছে ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ঘোষণা করেছে এবং ন্যাপ প্রণয়নের কাজ চলমান আছে।

পরিবেশমন্ত্রী জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *