২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডেয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
ব্যাক ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছেন পেসার সাইফউদ্দিন। তার বদলি হিসেবেই এ ম্যাচে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply