৩ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই ক্রিকেটের পরাশক্তি ভারতের। এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্য ছিল বিরাট কোহলির বিপক্ষে। টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
বুধবার বাংলাদেম সময় রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় বিরাট কোহলিরা।
ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শরিফউদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন উল হক ও হামিদ হাসান।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















