৬ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে আগেই। আবুধাবি নিজেদের গ্রুপ থেকে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল নিয়মরক্ষার লড়াই। কিন্তু সে ম্যাচটাই আবার অস্ট্রেলিয়ার জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। জেতার পাশাপাশি রান রেট বাড়িয়ে রাখার চাপও ছিল অ্যারন ফিঞ্চের দলের।
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সে চাপ কাটিয়ে নিজেদের কাজটা সেরে রাখল অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে পয়েন্ট তালিকার দুইয়ে ফিঞ্চের দল।
তবে আজ রাত ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রোটিয়ারা যদি বড় ব্যবধানে জিতে যায় তাহলে অস্ট্রেলিয়ার মতো পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকারও।
সেই ক্ষেত্রে রান রেটে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যারাই এগিয়ে থাকবে তারা চলে যাবে সেমিফাইনালে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত।
তবে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে অসিদের সেমিফাইনাল নিশ্চিত হবে।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply