৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ডিজেলচালিত বাসের ভাড়া আগামীকাল সোমবার থেকে বাড়ছে। দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সার জায়গায় ১ টাকা ৮০ পয়সা। মহানগরে বড় বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সার জায়গায় ২ টাকা ১৫ পয়সা হচ্ছে। আর মিনি বাসের ভাড়া ১ টাকা ৬০ পয়সার জায়গায় ২ টাকা ৫ পয়সা করা হয়েছে।
রোববার বিকেলে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে।
বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, আজই ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন ভাড়া কাল থেকেই কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হবে না।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সারা দেশে বাস ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম।
প্রসঙ্গত, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকরা।
বাস চলাচল/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply