তেলবাহী জাহাজে বিস্ফোরণ

১২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে জাহাজের সুকানি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও সাত শ্রমিক।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনরুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ফলে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। যে কোনো সময় জাহাজটি ডুবে যেতে পারে।

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের ইঞ্জিনরুমে পাম্প মেশিন মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ওই রুমে আগুন ধরে যায়। এ সময় আগুনে আটজন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে সুকানি কামরুল ইসলাম ঘটনাস্থলেই মার যান। কামরুলের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। ভেতরে থাকা প্রায় ৯ লাখ লিটার ডিজেল অন্য একটি জাহাজে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিস্ফোরণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ