১৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পঞ্চম ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি (আইসিইইআইসিটি) বিষয়ক তিন দিনের সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজী (এমআইএসটি)-তে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আন্তর্জাতিক এই কনফারেন্সে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, মালায়েশিয়া, ভারত, সৌদি আরব, চীন, জাপান, ফ্রান্স, জার্মানী, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইইইই কমসক, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও বুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর সত্য প্রসাদ মজুমদার। এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, কমিউনিকেশন টেকনোলোজি, ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ইমেজ প্রসেসিং, অপ্টো-ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফোটোনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম অ্যান্ড রিনিউএ্যাবল এনার্জি, সেমি-কনডাক্টর ডিভাইস অ্যান্ড ন্যানো টেকনোলজি, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই অ্যান্ড সার্কিটস্, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগ্যাশন, ওয়্যারলেস কমিউনিকেশন এবং রাডার ইঞ্জিনিয়ারিং বিষয়ক সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনের সমাপন অনুষ্ঠান ২০ নভেম্বর এমআইএসটি’র জেনারেল মুস্তাফিজ মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।
আইসিইইআইসিটি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply