যুক্তরাষ্ট্র-কানাডা সফরে সেনাপ্রধান

নিউজ ডেস্ক: ১১ দিনের সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সফরকালে তিনি জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেবেন ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

সেনাপ্রধান/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *