হাসপাতালে তাসকিন

২২ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরজের শেষ টি-টোয়েন্টিতে ডানহাতে চোট পান পেসার তাসকিন আহমেদ। সেই চোটের কারণে তাকে হাসপাতালে যেতে হয়েছে।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বিসিবি সূত্র জানায়, তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ডান হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।

পাকিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং ডেলিভারি দেয়ার পর নিজের বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে বিপদ ডেকে আনেন তাসকিন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ড্রাইভ থামাতে ডান হাত বাড়িয়ে দেন তাসকিন।

সেই চোটের পর মাঠ থেকে তাকে বের হয়ে যেতে হয়। পরে অবশ্য মাঠে নেমে ফের ২ ওভার বল করেন তিনি। খেলা শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে তাসকিনের খেলা অনিশ্চিত। ২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচটি।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ