বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ব্যাপক প্রাণহানি

২৩ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে আন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়ও এঘটনায় দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর মেসিডোনিয়ার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

দক্ষিণপূর্ব ইউরোপের দেশটির স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ গণমাধ্যমকে বলেন, বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২ টায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল।

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে আগুন লেগে ৯ জনের মৃত্যুর পরদিনই ভয়াবহ এই দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হলো।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *