সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, চাঁদপুর): চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ১৭ বছর বয়সী শান্ত এবং গুরুতর আহত অবস্থায় ঢাকায় পথে নিহত হন ১৮ বছর বয়সী আসিফ। শান্ত এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় যাচ্ছিল। এসময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর দুই আরোহীসহ পথচারীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত ১জনের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *