২৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপিকে অসুস্থ রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নবনির্বাচিত পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না। বেগম জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টায় বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে।
বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, একথা কে বলছেন’ প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেবসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটি বলছেন। কোনও ডাক্তার বা এভারকেয়ার হাসপাতাল বলেনি যে, বেগম জিয়ার জীবন সংকটাপন্ন। এখন ডাক্তারদের বাদ দিয়ে কি বিএনপি’র নেতারা চিকিৎসক হয়ে গেছেন। সরকার এখন বিএনপি’র নেতাদের প্রেসক্রিপশনে সিদ্ধান্ত নেবে কি না, সেটিও একটি প্রশ্ন।
বেগম জিয়া একটু অসুস্থ হলেই অতীতের মতো বিদেশ পাঠানোর জিকির তোলার কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করেন ডক্টর হাছান। বলেন, বিএনপি বেগম জিয়াকে বিদেশের পাঠানোর কথা বলে তারা তাকে লন্ডনে পাঠাতে চান যেখানে তারেক জিয়া আছে। বেগম জিয়া যাতে তারেক জিয়ার মতো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী হয়ে সেখান থেকে রাজনীতি করতে পারেন। সেকারণেই তারা মেডিকেল বোর্ড গঠন করে বেগম জিয়ার আসলে কি হয়েছে, সেটি পরীক্ষার কথা বলছেন না। তারা ঠিকই জানেন, সরকার বেগম জিয়ার সঠিক চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply