টেস্ট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

২৪ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): গেল জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির পর থেকেই মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা শুনা যাচ্ছিল। সতীর্থদের এ ব্যাপারে জানালেও বিসিবি ও গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তিনি।

অবশেষে বুধবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন।

এক বিবৃতিতে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। সবসময়ই আমি সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।

বিবৃতিতে তিনি বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া মাহমুদউল্লাহ সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানান।

মাহমুদউল্লাহ রিয়াদ সবশেষ টেস্ট খেলেছিলেন গত জুন-জুলাইয়েই জিম্বাবুয়ে সফরে। বাংলাদেশ দলের খেলোয়াড়রা ম্যাচের শেষ দিন তাকে গার্ড অব অনারও দিয়েছিল।

কিন্তু দলের মধ্যে সবাই জানলেও এতদিন আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। মিডিয়াতেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বিষয়টি।

মাহমুদউল্লাহ রিয়াদ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *