সফর বাতিল করে মাঝপথ থেকেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

২৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আফ্রিকায় সদ্য শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা করেও মাঝপথ থেকেই দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন তিনি।

এতে আরও জানানো হয়, জাহিদ মালেক খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবেলার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সাথে জরুরি বৈঠক করবেন। বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে জানাবেন।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *