মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শেন ওয়ার্ন

২৯ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এসময় সাথে তার ছেলে জ্যাকসনও ছিলেন।

রোববার ছেলেকে নিয়ে মোটরযানটি চালাচ্ছিলেন ওয়ার্ন। একটি ফ্যাক্টরির গেট থেকে বের হওয়ার পথে একটি ঢালু জায়গায় মোড় ঘুরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওয়ার্ন। এ সময় প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়ে তার ৩০০ কেজি ওজনের মোটরসাইকেল তার ওপরই।

তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চোট গুরুতর নয় বলে গেছে।

৫২ বছরের এই স্পিনার দুর্ঘটনার পর নিজেই হাসপাতালে গিয়েছিলেন। ওয়ার্নের মনে হয়েছিল পা এবং কোমরে বড় আঘাত পেয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে ওয়ার্ন বলেন, বেশ কয়েক জায়গায় কেটে গেছে, একটু ব্যথা রয়েছে।

৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গব্বায় শুরু হচ্ছে অ্যাশেজ। সেই প্রতিযোগিতায় ধারাভাষ্য দেয়ার কথা ওয়ার্নের। সেই দায়িত্ব তিনি পালন করবেন বলেই মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। ৭০৮টি উইকেট রয়েছে তার ঝুলিতে। ১৯৪টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচও খেলেছেন এই স্পিনার। নিয়েছেন ২৯৩টি উইকেট।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *