২৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ পাশের (অর্ধেক ভাড়া) বিষয়ে সংবাদ সম্মেলন করবেন পরিবহণ মালিকরা। মঙ্গলবার বেলা ১১টায় কাজি নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।
এর আগে শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ পাশ (অর্ধেক ভাড়া) বাস্তবায়নে পরিবহণ নেতাদের সাথে দুইবার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনও সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে।
গণপরিবহণ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply