১১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালিয়ে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
সেতুমন্ত্রী বলেন, ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই ঘন কুয়াশার মধ্যে গাড়ী চালানোর ক্ষেত্রে সকলে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধি নিষেধ মেনে চলবেন।
আরও পড়ুন: যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান ওবায়দুল কাদেরের
এ সময় তিনি কথা বলেন বিএনপির রাজনীতি নিয়েও। বিএনপি নেতাদের গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।
গতিসীমা/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply